জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম মিয়া 

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বানারীপাড়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফাহিম আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগপতি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, সাইফুল ইসলাম মিয়াসহ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। তিনি বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখলে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। এতে জ্ঞান ও দক্ষতা বিকাশের মাধ্যমে তারা নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
এসময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

1

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

2

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

3

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

4

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

5

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

6

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

7

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

8

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

9

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

10

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

11

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

12

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

13

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

14

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

15

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

16

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

17

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

18

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

19

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

20