জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

তারিকুল ইসলাম।।

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৫) নামের এক খামারভিত্তিক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।এ বিষয়ে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজ বাড়িতে কাজ করছিলেন আব্দুর রহিম। এ সময় বাড়ির বৈদ্যুতিক লাইনে সমস্যার সৃষ্টি হলে তিনি নিজেই তা মেরামত করার চেষ্টা করেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিম দীর্ঘদিন ধরে খামারভিত্তিক গবাদিপশু চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। স্থানীয় কৃষক ও খামারিদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য চিকিৎসক ও সহায়ক বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। তাঁর চিকিৎসায় অনেক গরু-মহিষ সুস্থ হয়ে উঠেছে, অনেক পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছে।
স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন বলেন, রহিম ভাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সদালাপী মানুষ। তিনি শুধু একজন পশু চিকিৎসক ছিলেন না, ছিলেন আমাদের প্রত্যেকের আপনজন। দিন-রাত যখনই ডাকতাম, সাড়া দিতেন।
আরেক প্রতিবেশী জুবায়ের হোসেন বলেন,
"তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তার এই অকাল মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।"
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

1

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

2

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

3

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

4

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

5

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

6

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

7

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

8

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

9

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

10

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

11

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

12

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

13

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

14

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

15

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

16

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

17

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

18

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

19

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

20