জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া

 মোহাম্মদ উল্লাহ

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া সেনবাগ উপজেলার নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার আলেম ও মুহতামিমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।


সফরকালে তিনি সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান এবং হাফেজ মাওলানা আব্দুল হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় মাদ্রাসা শিক্ষা, অবকাঠামো ও শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

পরবর্তীতে তিনি সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বিকেলে সুলতান মুহাম্মদ জাকারিয়া কল্যান্দী হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা এমরান হোসেনের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।

রাতে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সেনবাগ উপজেলা শাখার সভাপতি ও জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতাউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার সার্বিক মাদ্রাসা শিক্ষা পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। সাক্ষাৎ শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় মুহতামিমের নিকট দোয়া প্রার্থনা করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

1

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

2

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

3

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

4

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

5

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

7

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

8

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

9

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

10

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

11

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

12

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

13

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

14

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

15

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

16

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

17

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

18

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

19

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

20