জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার বার্তা


মোঃ শরিফুল ইসলাম
ঐতিহাসিক  ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়—সিপাহী-জনতার বিজয়ের দিন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার রক্ষার দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশমাতৃকার অস্তিত্ব রক্ষায় সেনা, নৌ, বিমানবাহিনী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে ষড়যন্ত্র ও অরাজকতার কবল থেকে দেশকে রক্ষা করেছিল।

সেই সময়ের প্রেক্ষাপটে জাতির আস্থা ও ভরসার প্রতীক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চের পর জাতির সংকটময় মুহূর্তে যেভাবে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরও তিনি আবারও জাতিকে অনিশ্চয়তা থেকে উদ্ধার করেছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম ও সাহসিকতা আজও আমাদের প্রেরণার উৎস।

আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সিপাহী-জনতাকে এবং সেই বিপ্লবের সকল শহীদকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমান যেভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলেন, আমরা সেই আদর্শে অটল থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাব।

৭ই নভেম্বর আমাদের প্রেরণার দিন—দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষার শপথ পুনর্নবীকরণের দিন।
আল্লাহ হাফেজ 
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। 

শ্রদ্ধান্তে- 
 জনাব সেলিম রেজা
সাবেক সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি
মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ-১ আসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

1

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

2

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

3

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

4

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

5

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

6

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

7

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

8

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

9

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

10

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

11

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

12

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

13

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

14

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

15

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

16

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

17

ত্রিশাল প্রেসক্লাবে মুজিব সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিত

18

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

19

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

20