জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা


মোয়াজ উদ্দিন

বগুড়া সদর উপজেলা শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়ার মুকুলের স্ত্রী 
টিকটকে নাচের ভিডিও ফেসবুকে প্রচারকরাকে কেন্দ্র করে, স্বামী ও স্ত্রীর মধ্য ঝগড়া সৃষ্টি হয়। পরে মুকুল তার স্ত্রীকে শ্বাসরোধ হত্যা করে টয়লেটের হাউজে লাশ লুকিয়ে রেখে মিথ্যা অপপ্রচার চালায় স্ত্রী মারুফা অন্যের সাথে পালিয়ে গেছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করেছেন।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়ার শাহজাহান আলীর ছেলে মুকুল মিয়া (৩১) কে, গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
নিহত ব্যক্তি হলেন, একই উপজেলার লাহিড়ি পাড়া ইউনিয়নের নন্দীপাড়ার মাহবুব এর মেয়ে মারুফা (২৫)। 
গত (১৩ ডিসেম্বর) শনিবার রাতে নিহত মারুফা তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে বর্তমান সমাজে প্রথা চালু হয়েছে, নাচ গানের মাধ্যমে টিকটকের ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। এই টিকটক নিয়েই কি, স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টির মূল কারণ, না পদ্মার আড়ালে অন্য কোন কথা গোপন রয়ে গেল। অভিমানী স্বামী মুকুল তার স্ত্রী মারুফাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। 
মারুফাকে হত্যা করার পরে টয়লেটের হাউজে লাশ রেখে, হাউজের মুখ বালু,খোয়া, সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে মুকুল মিয়া। চতুর মুকুল নিহত মারুফার আত্মীয়স্বজনদের জানায়, মারুফা অন্যের সাথে পালিয়ে গেছে।
এ ঘটনার পর গত (১৫ ডিসেম্বর) তারিখে সবার চোখে ধুলো দেওয়ার জন্য মারুফার স্বামী চতুর মুকুল মিয়া, বগুড়া সদর থানায় বাদী হয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে মুকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে । ঘাতক মুকুলের তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির টয়লেটের হাউজ থেকে নিহত মারুফার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় আসামীর মুকুল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

1

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

2

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

3

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

4

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

5

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

6

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

7

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

8

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

9

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

10

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

11

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

12

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

13

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

14

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

15

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

16

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

17

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

18

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

19

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্ম

20