জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর চেহারা দেখে চেনার উপায় নেই এটি আসলে কোনো রক্ত-মাংসের মানুষ, নাকি রূপকথার কোনো বিচিত্র চরিত্রের প্রাণী।

 ধারালো চিবুক, অস্বাভাবিক ফোলা ঠোঁট আর কৃত্রিম সৌন্দর্যের চরম নেশায় বুঁদ হয়ে থাকা এই নারী এখন নেট দুনিয়ায় আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজের শরীরকে তিনি যেন পরিণত করেছেন এক চলন্ত গবেষণাগারে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছেন ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু। তার দাবি, নিখুঁত রূপ পেতে এ পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।

এই রূপান্তরের পেছনে তার খরচ হয়েছে প্রায় ৫ কোটি ডলার বা ৬০০ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য শোনালেও আনাহিতার দাবি, স্রেফ মেদহীন ছিপছিপে শরীরের নেশায় গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবার ছোঁননি তিনি।

তার বদলে বেঁচে আছেন কেবল কফির ওপর। এই পডকাস্টটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক।

অদ্ভুত সাজসজ্জা আর মেকআপের কারণে নেটিজেনরা তাকে ইরানি হার্লে কুইন বলে ডাকছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর ইচ্ছা থাকলেও বিশেষজ্ঞরা তার দাবির সত্যতা নিয়ে সন্দিহান। মজার বিষয় হলো, আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেন এবং মানুষের অন্তরের সৌন্দর্যকে বড় করে দেখার কথা বলেন। তার এই অদ্ভুত জীবনধারা এবং শারীরিক রূপান্তর এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

1

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

2

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

3

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

4

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

5

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

6

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

7

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

8

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

9

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

10

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

11

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

12

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

13

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

14

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

15

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

16

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

17

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

18

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

19

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

20