জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান  
পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা
দিনাজপুরের পার্বতীপুরে সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন বাজার হাট চত্বরে এ দোয়া ও শোকসভার আয়োজন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম রব্বানী গোলাপের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সম্মানিত অভিভাবককে হারাল।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, যুবদলের সদস্য সচিব মাহবুর রশীদ সংগ্রাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এবং সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও শোকসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

1

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

2

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

3

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

4

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

5

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

6

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

7

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

8

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

9

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

10

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

11

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

12

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

13

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

14

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

15

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

16

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

17

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

18

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

19

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

20