জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

  এম জিশান পারভেজ


আগামী মাসের টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশএমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে তারা আইসিসির কাছে অনুরোধ করেছেম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য

এই ইস্যুতে গত সপ্তাহান্তে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি তবে আলোচনায় কোনো সমাধান আসেনি বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনায় বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে” আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ক্রিকইনফোসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছেবুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দিয়েছে আইসিসি

আইসিসি সূত্র জানিয়েছেবাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলানোর কথা ভাবা হচ্ছে স্কটল্যান্ডই বর্তমানে বিশ্বকাপে খেলার যোগ্যতা না পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে আগামী  ফেব্রুয়ারি শুরু হচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতা  মুম্বাইয়ে বিকল্প হিসেবে গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাবও আলোচনায় আসে আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কায়

বিসিবি জানিয়েছে, “কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে” এর আগে আইসিসির সঙ্গে চুক্তির আওতায় পাকিস্তান বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়

এই বিতর্কের শুরু  জানুয়ারি সেদিন ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় এতে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়

ভারত  বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কও সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে ২০২৪ সালে ঢাকায় গণ-আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘ক্রমাগত বৈরিতার’ অভিযোগ তোলে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান  নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এসব অভিযোগকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

1

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

2

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

3

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

4

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

6

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

7

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

8

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

9

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

10

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

11

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

13

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

14

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

15

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

16

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

17

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

18

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

19

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

20