জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু


মোঃ মেহেদী হাসান  
দোকান সংসার চালাইতে পারলাম না' এমন একটি চিরকুট লিখে পাবনার ভাঙ্গুড়ায় সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান  নিখোঁজ হয়েছে। সে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে। গত (১৯ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে তার ভাঙ্গুড়া বাজারের সিট কাপড় দোকান থেকে নিখোঁজ হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।  

তার জ্যাঠাতো ভাই জাকারিয়া হোসেন জানান, জিয়াউর রহমান দুই সন্তানের জনক। কয়েক বছর আগে তিনি ব্রেন্ড স্টোক করেছিলেন। এর আগেও তিনি এমন কাজ করেছেন। তবে এবার তিনি যে সকল জায়গাতে যেতে পারেন এমন সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করা হয়েছে কিন্তু তার সন্ধান মিলেনি। সর্বশেষ ভাঙ্গুরা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। এখনো অনুসন্ধান অব্যাহত রয়েছে।  

তার ছোট ছেলে মো.ইজাজ হোসেন বলেন, আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি বাবা দোকানে নেই।দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। যাওয়ার সময় আমার বাবা একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, দোকান সংসার চালাইতে পারলাম না,তাই দুনিয়া ত্যাগ করিলাম কেউ দায়ী নয়। তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।এবিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকাল সোয়া ৫টার দিকে মাঝপাড়া রেলওয়ে ব্রীজ এলাকায় ট্রেনে কাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে তা দেখে পরিবার ও পুলিশ গিয়ে লাশটি জিয়াউর রহমানের বলে শনাক্ত করে।সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে জিয়া নামের ঐ ব্যক্তি লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

1

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

2

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

3

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

4

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

5

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

6

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

7

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

8

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

9

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

10

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

11

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

12

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

13

অবশেষে জনতার হাতে আটক আলম

14

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

15

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

16

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

17

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

18

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

19

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

20