জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

 মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভূমিহীনরা।

 মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যাদের নামে খাস জমির বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত। অথচ প্রকৃত ভূমিহীনরা বছরের পর বছর ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। তাদের দাবি, বাস্তবে বসবাস ও জীবিকা নির্বাহ করা সত্ত্বেও তারা এখন উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ফারুক হোসেন নামের এক ভূমিহীন বলেন, আমরা ২১ বছর ধরে এই জমিতে ঘর তুলে বসবাস করছি, ফসল ফলাচ্ছি। কিন্তু যাদের নামে বন্দোবস্ত, তাদের কাউকেই এখানে কখনো দেখিনি। কাগজে মালিক আর মাঠে আমরা—এটা কেমন বিচার? আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই। 

বিবি কুলসুম নামের এক ভূমিহীন নারী বলেন, এই জমিই আমাদের একমাত্র আশ্রয়। যদি এখান থেকে উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে আমরা কোথায় যাব? এই জমিতে আমরা যুদ্ধ করে টিকে আছি।  ভূমির জন্য আমরা ইজ্জত দিয়েছি।শহরের মানুষেরা বন্দোবস্ত পায় কিন্তু আমরা ভূমিহীনরা কিছুই পাই না। সরকার যেন আমাদের বাস্তব অবস্থাটা বিবেচনা করে।

কর্মসূচিতে অংশ নেওয়া ভূমিহীনরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অনুপস্থিত বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।


এ বিষয়ে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি বিধি অনুযায়ী যাদের নামে জমির বন্দোবস্ত রয়েছে, তারাই ওই জমির বৈধ মালিক। বন্দোবস্তকৃত জমিতে অন্য কেউ বসবাস করলে তা অবৈধ দখল হিসেবে গণ্য হয়—এটাই সরকারি নিয়ম। তবে এ বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখব। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

1

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

2

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

3

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

4

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

5

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

6

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

7

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

8

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

9

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

10

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

11

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

12

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

13

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

14

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

15

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

16

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

17

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

18

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

19

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

20