জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫


মোঃ আব্দুল্লাহ আল মামুন

উৎসবমুখর পরিবেশে ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় ঘাটাইল উপজেলার কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম সাগর ২-১ গোলে ইং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজক ছিল কুশারিয়া স্পোর্টিং ক্লাব, কুশারিয়া, ঘাটাইল, টাঙ্গাইল। খেলা ঘিরে স্থানীয় এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। মাঠে উপস্থিত দর্শকদের উল্লাসে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোছাঃ মর্জিনা মনি, সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি, কুশারিয়া উচ্চ বিদ্যালয়।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

  • মোঃ আঃ সবুর খান, সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ আসলাম উদ্দিন, সাবেক সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
  • মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ রকিবুল ইসলাম রাকিব। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মোঃ রমজান আহমেদ ও মোঃ ফজলুর রহমান

দিনের একমাত্র খেলায় মুখোমুখি হয় টিম সাগর এবং ইং স্টার একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মুগ্ধ করেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে টিম সাগর ২-১ গোলে ইং স্টার একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অতিথিরা বলেন, “এমন ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করবে, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।”

স্থানীয় বাসিন্দারাও জানান, ভবিষ্যতে এমন আয়োজন আরও নিয়মিতভাবে হলে এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

শেষে বিজয়ী টিম সাগর ও আয়োজক কুশারিয়া স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

1

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

2

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

3

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

5

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

6

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

7

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

8

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

10

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

11

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

12

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

13

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

14

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

15

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

16

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

17

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

18

মাদক

19

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

20