Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মামলা

 মোঃইকবাল হোসাইন 

 ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের খাগুটিয়া গ্রামে রাস্তা নির্মাণের মালামাল ফেলে দেয়া, মালামাল আত্মসাত ও হুমকির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. শাহাদাত হোসেন বাদী হয়ে ১৭ডিসেম্বর (সিআর ৮৬১/২৫) মামলা দায়ের করেন। ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে  মো. মাহফুজ হোসেন জুয়েল বাদী হয়ে ১৪ডিসেম্বর মামলা (এমপি নং-১৬০/২৫) দায়ের করেন। 

শাহাদাত হোসেন তার মামলায় উল্লেখ করেন, উপজেলা পরিষদ থেকে বহুবছরের পুরানো রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ নেয়া হয়। নিজ বাড়ির সামনের সেই রাস্তা সংস্কারের জন্য ইট, খোয়া ও বালু নিয়ে রাখা হয়। ওই এলাকার সুবোধ চন্দ্র হালদারের পুত্র মানষ চন্দ্র হালদার ও স্ত্রী মিনু রাণি, জাকির হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগমসহ আরো ২/৩জনে রাস্তাটি নির্মাণে বাধা দেয়। বাদী ও স্বাক্ষিদের খুন-জখমের হুমকি দেয়। ১২ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসামীরা জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে জমা রাখা ৬০হাজার টাকা মূল্যের ইট, বালু, খোয়া ফেলে দেয়। এসময় বাদী তা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে ওই রাস্তার অন্যান্য সুবিধাভোগী প্রতিবেশীরা ছুটে এলে দেখে নেবার হুমকি দিয়ে আসামীরা পালিয়ে যায়। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এরপূর্বে রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে বিভিন্ন ধরনের হুমকি দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মাহাফুজ হোসেন জুয়েল বাদী হয়ে ১০৭/১১৭দন্ডবিধি আইনে ওই আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারী করেন। 


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

1

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

2

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

3

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

4

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

5

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

6

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

7

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

8

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

9

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

10

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

11

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

12

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

13

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

14

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

15

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

16

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

17

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

18

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

19

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

20