জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্ছে: নোবিপ্রবি ভিসি

আতিকুর রহমান
 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে ইনোভেশন হাব অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে ইনোভেশন দক্ষতা সৃজন করতে হবে। শিক্ষার্থীদের যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বিষয়ে যোগ্য করে তৈরী করতে না পারি, তারা ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাবে। নোবিপ্রবিতে ইনোভেশন হাব তৈরীর মাধ্যমে আমরা একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক গড়তে চাই। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘স্কিল এন্ড ইনোভেশন: দ্যা ব্রিজ বিটুইন টুডে’স স্কিল এন্ড টুমরো’স ইকোনমি’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্ষ্ঠুানে উপাচার্য আরও বলেন, আমরা আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচশোর মধ্যে আসতে চাই। এ অঞ্চলে যতগুলো বিজ্ঞান গবেষণাগার রয়েছে আমরা সেগুলোকে নোবিপ্রবির সঙ্গে যুক্ত করে আন্তর্জাতিক মানের আইএসও সার্টিফায়েড গবেষণাগার নির্মাণ করতে চাই।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ডিজিটাল এন্ট্রিপ্রিনরশিপ এন্ড ইনোভেশন ইকো-সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিইআইইডি) প্রজেক্ট ডিরেক্টর মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন মন্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ইনোভেশন হাবের অনুমোদন হয়েছে। আমরা অচিরেই এ হাব প্রতিষ্ঠা করবো। আমাদের চাওয়া নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় উন্নতি করুক এবং র‌্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থান অর্জন করুক। এ সময় তিনি বেগমগঞ্জের হাইটেক পার্ককে নোবিপ্রবির সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পরে ইনোভেশন হাবের জন্য নোবিপ্রবি ক্যাম্পাসে প্রস্তাবিত স্থান পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ প্রতিনিধিদল।

 

 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

2

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

3

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

4

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

5

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

6

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

7

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

8

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

9

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

10

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

11

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

12

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

13

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

14

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

15

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

16

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

17

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

18

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

19

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

20