জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হাবিবুর রহমান সুমন

মাদারীপুরে শ্বশুরবাড়ির মানুষিক নি.র্যা.তন সহ্য করতে না পেরে সুমাইয়া আক্তার (১৮) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর আ.ত্মহ.ত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্তরা গাঢাকা দিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্ত শেষে নি.হতের ম.রদে.হ তার বাবার বাড়ি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামে দাফন করা হয়।

নি.হত সুমাইয়া ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নাসির হাওলাদারের মেয়ে। মাত্র ১৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার আশ্বাস দিলেও পরে জহিরুলের পরিবার এতে বাধা দেয়। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিয়ের সময় দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে সুমাইয়ার শ্বশুর, শাশুড়ি ও ননদ; তারা নিয়মিত মানুষিক নি.র্যা.তন করতেন। এ কারণে কিছুদিন ধরে বাবার বাড়িতেই থাকছিলেন তিনি।

মঙ্গলবার রাত দেড়টার দিকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর সুমাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁ.স দেন বলে জানা গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, “মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

1

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

2

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

3

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

4

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

5

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

6

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

7

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

8

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

9

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

10

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

11

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

12

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

13

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

14

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

15

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

16

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

17

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

18

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

19

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

20