জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে


এম আতিকুর রহমান
আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে দেশের নতুন ‘সিটি করপোরেশন’ হিসেবে ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “উত্তরাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক শহর বগুড়া বহু আগেই সিটি করপোরেশনের যোগ্যতা অর্জন করেছে। সরকারি রাজস্ব আদায়ের সক্ষমতা থেকে শুরু করে আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত প্রস্তুতি—সব সূচকেই বগুড়া অনেক এগিয়ে।”

তিনি আরও বলেন, “যে পৌরসভা পাঁচ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে, সেটি সিটি করপোরেশন হওয়ার যোগ্য। সেখানে বগুড়া পৌরসভা ৪০ কোটি টাকা কর আদায় করছে। তাই বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।”

যুগ্ম সচিব জানান, ডিসেম্বরের মাঝামাঝি বা বিজয় দিবসের আগেই প্রজ্ঞাপন জারি হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন—বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

1

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

2

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

3

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

4

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

5

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

6

জমি তুমি কার

7

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

8

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

9

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

10

বিজয় নিশান

11

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

12

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

13

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

14

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

15

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

16

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

17

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

18

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

19

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

20