জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে চারস্তরীয় একাডেমিক পদসোপানের দাবীতে মানববন্ধন

এস.এম. পারভেজ।।

ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের এন্ট্রিপদ নবমগ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার দুপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন অভিজিৎ শীল, মানিশংকর মণ্ডলসহ আরো অনেকে। 
বক্তারা বলেন, ১৯৭৩ সালের ১ম পে-স্কেলে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য একসঙ্গে সৃষ্ট পাঁচটি পদের মধ্যে চারটি প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা পেলেও মাধ্যমিক সহকারী শিক্ষক পদটি রয়ে যায় দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদায়। দীর্ঘ বৈষম্যের পর ২০১২ সালে এ পদকে গেজেটেড ঘোষণা করা হলেও এখনো এন্ট্রিপদ ৯ম গ্রেড কার্যকর হয়নি।
তারা অভিযোগ করেন, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজ শাখার শিক্ষকরা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হলেও মাধ্যমিক সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদায় সীমাবদ্ধ। ফলে বহু শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে যেতে বাধ্য হচ্ছেন। বক্তারা প্রশ্ন তোলেন—“একই যোগ্যতায় নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে এই বৈষম্যের শেষ কোথায়?”
শিক্ষক নেতারা আরও বলেন, বৈষম্য দূর করতে কলেজের মতো মাধ্যমিকেও চার স্তরীয় একাডেমিক পদসোপান চালু করা জরুরি। পাশাপাশি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন ছাড়া মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।
মানববন্ধন থেকে শিক্ষকরা ঘোষণা দেন—সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদে ৯ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের মতে, এ দাবিগুলো মেনে নিলে মাধ্যমিক শিক্ষা একটি আদর্শ পর্যায়ে উন্নীত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

1

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

2

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

3

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

4

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

5

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

6

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

7

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

8

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

9

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

10

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

11

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

12

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

13

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

14

মাদক বিরোধী অভিযান

15

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

16

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

17

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

18

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

19

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

20