মিহিরুজ্জামান
প্রকাশঃ 6-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

সাতক্ষীরার বাজারে এল দেশীয় প্রজাতির আম। সরকারি নির্দেশনায় সোমবার (৫ মে) থেকে জেলা ব্যাপী গোপালভোগ,গোবিন্দভোগ,বোম্বাই ও গোলাপ খাসন সহ স্থানীয় জাতের আম গাছ থেকে আম ভাঙা শুরু করেছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে ভাঙা হবে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া আম।
প্রথম দিনে বাজারে আম বিক্রি হয়েছে কেজি প্রতি ৬০-৭০ টাকা। এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা ফিংড়ী ইউনিয়নের বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম আহরণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে ৫ হাজারের অধিক। ১৩ হাজার চাষি আম চাষের সাথে জড়িত। এবার উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিকটন। যার আনুমানিক বাজার মূল্য ৪০০ কোটি টাকা।
তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন আম চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ,সাতক্ষীরায় একটি মাত্র বড় বাজার থাকায় সবাইকেই সেখানেই আম বিক্রি করতে হয়। যেখানে সিন্ডিকেটের আধিপত্য সবসময় বিরাজমান থাকে।এতে যেমন চাষিরা ক্ষতিগ্রস্ত হন,তেমন আম বাগান কিনে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।
কৃষকদের দাবি,কয়েকটি বাজার চালু হলে এবং খোলা মাঠে ভ্রাম্যমাণ পাইকারি বাজার বসলে ভালো দাম পাওয়া যেত। জেলা প্রশাসনের প্রতি তারা এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত ৩০ এপ্রিল সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় জেলায় আম ভাঙার সময় সীমা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। সেখানে ৫ মে গোবিন্দভোগ,গোপালভোগ,বোম্বায়, ক্ষীরশাপাতি,গোলাপ খাস ও বৈশাখী সহ অন্যান্য স্থানীয় জাতের আম,২০ মে হিমসাগর,২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশনা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন,সাতক্ষীরার আমই দেশের বাজারে সব চেয়ে আগে পাকে। এই কারণে এর চাহিদাও সব চেয়ে বেশি। এ জেলার আমের স্বাদ অতুলনীয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, চলতি বছর প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো ভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অপর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন,সিন্ডিকেট বলে কিছু থাকবে। জেলা প্রশাসন সিন্ডিকেট মুক্ত বাজার গড়তে সর্বোচ্চ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

1

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

2

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

3

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

4

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

5

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

6

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

7

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

8

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

9

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

10

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

11

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

12

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

13

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

14

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

15

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

16

বেলকুচিতে নাইট ফুটসাল চ্যাম্পিয়নলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

17

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

18

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

19

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

20