জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ


আব্দুর রহিম ইসলাম রনি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের দফাদারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কামরুলের বাড়ি থেকে দফাদার আলম হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুজ্জামান ব্যাপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান খলিল (ডিবি খলিল) ইউনিয়ন জাতীয় পার্টির ছাত্র সমাজের সভাপতি কালাম, বিএনপি,নেতা ফারুক, হাফিজুর, হাসেম, শরিফুল কবির মনো মিলে প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের সূত্রে তারা ওই বাড়িতে মাদক থাকার খবর পান। এরপর নজরদারি চালিয়ে তালাবদ্ধ টয়লেট থেকে গাঁজাগুলো উদ্ধার করেন। পরে মোটরসাইকেলে করে মাদক সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গাঁজার মূল মালিক সুজন নামের এক ব্যক্তি মাদক ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানালে ১ লাখ ৫ হাজার টাকায় দফা-রফা হয়। পরে নগদ ৭৫ হাজার টাকা গ্রহণের পর মাদক তার হাতে ফিরিয়ে দেওয়া হয়। তবে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরের কাছে দফাদার আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। চেয়ারম্যান লিখিত অভিযোগ চাইলে কেউ বাদী হতে রাজি না হওয়ায় অভিযোগ জমা হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সাবেক  সমন্বয়ক ছাত্রনেতা রুকনুজ্জামান রোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছর থেকেই আমরা এলাকায় মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অভিযান বারবার ভেস্তে যাচ্ছে।


পাথরডুবি ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। অপরাধী যেই হোক, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, দফাদারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান,

ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

1

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

2

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

3

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

4

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

5

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

6

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

7

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

8

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

9

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

10

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

11

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

12

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

13

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

14

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

15

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

16

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

17

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

18

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

19

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

20