Mst: Meherun Nesa
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তাঁতারী (রহঃ)

খ.ম.জায়েদ হোসেন 

 হক্কানি আলেম - ওলামা, পীর - মাশায়েখ, বুজুর্গ আল্লাহ’র অলিগন হলেন নবীগনদের ওয়ারিশ বা প্রতিনিধি। সে ধারাবাহিকতায় হক্কানি আলেম, পীর - মাশায়েখ অলি- আওলিয়াগন যুগে যুগে মানবজাতির কাছে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সঠিক মর্মবাণী প্রচার -প্রসারে দায়িত্ব পালন করে আসছে।

পথহারা মানবজাতিকে আলোর পথে ফিরিয়ে আনতে দিয়েছেন সঠিক দিকনির্দেশনা। বস্তুত হক্কানি আলেম - ওলামা, অলি - আওলিয়াগন সীমাহীন ত্যাগের কারণেই মানবজাতি আজ ইসলামের আদর্শে আদর্শবান। পাক - ভারত উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে যে সকল আলেম ওলামা পীর মাশায়েখ অলি- আওলিয়াগন অবিস্মরণীয় অবদান রেখেছেন তাদের মধ্যে, হজরত শাহ জালাল মোজারদ ইয়ামেনি(রহঃ) এর সফর সঙ্গি ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তাঁতারী (রহঃ)। একজন সুফি, ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক সৈয়দ মিরাণ শাহ তাঁতারী একজন সুফি, ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক। তিনি ১৮৩৬ সালে রাশিয়ার তাতারস্থান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি কাদেরিয়া ত্বরিকার একজন সুফি। তার পুরো নাম সৈয়দ নাছিরুদ্দিন মুহাম্মদ মিরাণ শাহ তাঁতারী।

আরিফে রাব্বানী সৈয়দ মিরাণ শাহ তাঁতারী বোগদাদি কাদেরী১৮৩৬ ঈসায়ী হাজারা, তাতারস্তান, রাশিয়া মৃত্যু ৯ই পৌষ ১৩২৮ বাংলা,২৪ই ডিসেম্বর ১৯২১ ঈসায়ী বাঙ্গালপাড়া , অষ্টগ্রাম উপজেলা, কিশোরগঞ্জ।

ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে তাঁর মাজার শরীফ সৈয়দ মুহাম্মদ ইমরান শাহ ( রহঃ) তাঁর একমাত্র সন্তান। সৈয়দ মুহাম্মদ ইরফান শাহ ( রহঃ) রামপুরী (বড় নাতি) ও সৈয়দ মুহাম্মদ রায়হান শাহ (রহঃ) রামপুরী (ছোট নাতি) মিরাণ শাহ তাতারী এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষরা পূর্বে থেকেই পীরানে ছিলছিলার অন্তর্ভুক্ত ছিলেন। তাঁর বংশধারা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাধ্যমে হজরত মুহাম্মদ (দ.) পর্যন্ত পৌঁছায়। সৈয়দ মিরাণ শাহ তাঁতারী শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করতেই তিনার আব্বাজান ইন্তেকাল করেন এবং তিনি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন। পিতার অবর্তমানে তাঁর মনমানসিকতার পরিবর্তন আসতে থাকে। শিকার ও ভ্রমণে তিনি আসক্ত হয়ে পড়েন। স্নেহময়ী মাতা পুত্রের মনমানসিকতায় পরিবর্তন লক্ষ করে চিন্তিত হয়ে পড়েন।

একদিন পুত্রকে অশ্রুসিক্ত নয়নে নিজের গতিধারাকে স্বীয় বংশীয় (পীরানের) ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষ উপদেশ প্রদান করেন। কিন্তু তাতে তেমন কোন পরিবর্তন পরিলক্ষিত না হওয়ায় কয়েকদিন পর মা জননী এক ডেগ

(ছোট পাতিল) চাউল দ্বারা তাবারুক তৈরি করে তরিকায়ে আলিয়া কাদেরিয়ার নিয়মানুযায়ী ফাতেহা শরীফের আয়োজন করেন।

গাউছুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাহমাতুল্লাহি আলাইহি) এর রওজা মোবারকের দিকে (মা- জননী) মোতাওয়াজ্জিহা হয়ে ফাতেহাশরীফ পাঠ করেন এবং গাউছুল আ’জম (রাহমাতুল্লাহি আলাইহি) এর কাছে এই বলে নিবেদন করলেন যে, ‘হে গাউছুল আ’জম (রাহমাতুল্লাহি আলাইহি)! আমি আমার ছেলে মিরান শাহকে মাতৃত্বের সমস্ত হক থেকে মুক্ত করে আপনার গোলামির জন্য আপনার দায়িত্বে দিয়ে দিলাম, আপনি আমার সন্তানকে গ্রহণ করুন এবং আপনার যা ইচ্ছে তার দ্বারা সেই কাজই করান। আমি তার ব্যাপারে আর কোন চিন্তা করব না।’ এরপর থেকে তাঁর মনমানসিকতায় ও কাজকর্মের মধ্যে পরিবর্তন আসতে থাকে এবং গাউছুল আ’জমের সাথে গভীর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়।

একদা সৈয়দ মিরাণ শাহ তাঁতারী শান্তশিষ্ট মনে শ্রদ্ধেয়া আম্মাজানসকাশে নিবেদন করলেন যে, আমি দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে হিন্দুস্থান যেতে চাই। আমাকে অনুমতি দিন। মা-জননী পুত্রের দ্বীনিশিক্ষা অর্জনের আগ্রহ দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সন্তুষ্টচিত্তে হিন্দুস্থানে যাওয়ার অনুমতি প্রদান করেন। শিক্ষার উদ্দেশ্যেই তিনি প্রথম হিন্দুস্থানে আগমন করেন।

স্বপ্নযোগে গাউছে পাকের দিদার লাভ এবং বায়াত গ্রহণ সৈয়দ মিরাণ শাহ তাতারী দ্বীনিশিক্ষা সমাপ্তের পর সাধনায় ব্রত হয়ে একাধারে একযুগ তথা বারো বৎসর সিয়াম পালনের মত কঠিন রিয়াজতে আত্মনিয়োগ করেন। ১২ বৎসর পূর্ণ হওয়ার কয়েকমাস পূর্বে হযরত বড়পীর গাউছুল আ’জম (রাহমাতুল্লাহি আলাইহি) এর খিদমতে হাজির হয়ে সিয়াম ভঙ্গ করার দৃঢ় সংকল্প নিয়ে বাগদাদ শরীফের দিকে সফর শুরু করেন।

একদা সন্ধ্যায় বাগদাদশরীফ থেকে ১ মঞ্জিল দূরত্বে এক মুছাফিরখানায় রাত্রিযাপনের জন্য অবস্থান নেন। সে রাত্রে পর পর তিনবার স্বপ্নযোগে গাউছুল আ’জমের দীদার লাভে ধন্য হন। স্বপ্নে গাউছুল আ’জম (রাহমাতুল্লাহি আলাইহি) বলেন যে, ‘তুমি আল্লাহপাকের নৈকট্যলাভের জন্য যে কঠোর সিয়াম সাধনা তথা সংযমের পরিচয় দিয়েছ তাতে আমি তোমার প্রতি আনন্দিত ও খুশি। তাই রোজা খুলে তুমি আমার দরবারে এসে হাজির হও।’

অতপর তিনি সিয়াম খুলে বাকি পথটুকু অতিক্রম করে বাগদাদশরীফে গাউছুল আ’জম আব্দুল কাদের জিলানী (রাহমাতুল্লাহি আলাইহি) এর পবিত্র দরবারে হাজির হলেন। দরবারে গাউছিয়াতে সালাম পেশ করে নিজের জীবনের ইতিবৃত্ত সবিনয়ে নিবেদন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এমতাবস্থায় গাউছুল আ’জম (রাহমাতুল্লাহি আলাইহি) ভক্তের এই রূপ অবস্থা দর্শনে সকল গোপনীয়তা ছিন্ন করে চর্মচক্ষুর সামনে সাক্ষাৎ দিয়ে সৈয়দ মিরাণ শাহ তাতারী (রাহমাতুল্লাহি আলাইহি) কে হাতে হাত রেখে বায়আত সূত্রে আবদ্ধ করেন। অতপর তরিকায়ে আলিয়া কাদেরিয়ার রীতি অনুযায়ী বায়আত করার এজাযত প্রদান করেন।

গাউছে পাকের নির্দেশে বাংলায় আগমন গাউছুল আজম বড়পীর (রাহমাতুল্লাহি আলাইহি) এর মাজারশরীফে অবস্থানকালে মোরাকাবার হালতে পুনরায় গাউছেপাকের সাক্ষাত লাভ করেন সৈয়দ মিরাণ শাহ তাঁতারী। গাউছেপাক (রাহমাতুল্লাহি আলাইহি)

তাঁকে পরম স্নেহে বললেন- ‘বাবা মীরান তুমি যদিও আমার কাছে রূহানীভাবে বায়আত শাজরা ও এজাযত লাভ করেছ তথাপি তুমি জাহেরীভাবে আমার আওলাদ ও দরগাহশরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন পীর সৈয়দ আব্দুর রহমান মাহদী আল কাদেরীর নিকট বায়আত ও এজাজত গ্রহণ করে তরিকায়ে আলিয়া কাদেরিয়ার প্রচার ও প্রসারের জন্য ছোবায়ে বাংলা অর্থাৎ বঙ্গ প্রদেশে রওয়ানা হও। তুমি মনে রেখ আল্লাহপাকের অপার রহমতে আমার ফয়েজ সদা সর্বদা তোমার সামেলে হাল (সর্বক্ষণ) থাকবে। আমি দোয়া করি আল্লাহপাক যেন তোমাকে যমানার কুতুব ও মুস্তাজিবুদ্দাওয়াত অলিয়ে কামেলের সুমহান দরজা দান করেন।

তিনি ১৩২৮ বাংলার ৯ই পৌষ, ২৪ই ডিসেম্বর ১৯২১ সালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় ইন্তেকাল করেন। তার মাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কচুয়া শরীফে অবস্থিত। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ স্থানটি পরিদর্শনে যান। প্রতিবছর ৫ই ফাল্গুন তার উরস পালিত হয়। এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

1

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

3

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

4

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

5

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

6

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

7

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

8

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

9

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

10

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

11

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

12

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

13

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

14

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তের বিজিবির উদ্যোগে

16

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

17

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

18

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

19

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

20