জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার ঘটনায় প্রতিবাদ

 
 মনিরুল ইসলাম লায়ন 


ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দিপু নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তাকে জনসমক্ষে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় এবং পরে মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনার পর এখন পর্যন্ত দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

‎এই ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো অভিযোগের নামে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। প্রমাণ ছাড়া এমন মর্মান্তিক ঘটনা মানবাধিকার লঙ্ঘন।”

‎সমাবেশ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

1

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

2

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

3

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

4

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

5

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

6

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

7

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

8

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

9

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

10

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

11

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

12

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

13

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

14

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

15

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

16

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

17

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

19

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

20