জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

এসকে এম মহসিন রেজা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রত্যেক নাগরিকের জন্য কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয় বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব । ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শেণীর মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের সঙ্গে সহযোগীতামূলকভাবে কাজ করা ইসলামী মূল্যবোধেরই একটি অংশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চায়। এদেশের জনগণ যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে শাসক না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করবে। দেশের সকল সম্প্রদায়ের নাগরিকের মৌলিক  অধিকার নিশ্চিত করবে।
শনিবার(২৫ অক্টোবর ২৫) বিকাল ৪ টা ৩০ মিনিটে কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা (গড়িয়াবাড়ী ) সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামায়াত সভাপতি আব্দুল আজিজের  সভাপতিত্বে ও সেক্রেটারি  মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের  আমীর ও কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা  সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল বারী, সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শিক্ষক সুব্রত মিস্ত্রি, শিক্ষক সুকুমার থান্দার, মহেন্দ্র মন্ডল, দুলাল মিস্ত্রি, সমরেখ রায়, গুনধর গাইন, পুলিন, হিমাংশু মন্ডল, নীলিমা রায়, তুলশী গাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

1

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

2

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

3

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

4

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

5

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

6

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

7

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

8

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

9

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

10

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

11

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

12

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

13

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

14

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

15

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

16

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

17

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

18

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

19

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

20