জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


আবু সায়েম

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পোরশা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান। মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভা হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, “এই আসনের উন্নয়ন বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনাই আমার মূল অঙ্গীকার। ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে আমি শেষ পর্যন্ত লড়ে যাব।”

সভায় অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি, মূল্যস্ফীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ বিপর্যস্ত। তারা বলেন, ধানের শীষের জয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা প্রাঙ্গণ উপচে পড়ে। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ এ জনসভায় নতুন উদ্দীপনা যোগ করে।

সভা শেষে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা সারাইগাছি বাজার ঘুরে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

1

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

2

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

3

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

4

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

5

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

6

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

7

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

8

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

9

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

10

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

11

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

12

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

13

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

14

ডেভিল হান্ট-২ তে শেরপুরে ধরা পড়লেন ছাত্র আন্দোলনের আসামি

15

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

16

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

17

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

18

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

19

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

20