জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ

  রবিউল ইসলাম 

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ: ৮৩ বছরের শিক্ষাযাত্রাঃ
মানিকগঞ্জ জেলার উচ্চশিক্ষার ইতিহাসে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি দেবেন্দ্র কলেজ দীর্ঘ ৮৩ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। জেলার হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভরসাস্থল হিসেবে পরিচিত এই কলেজটি শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, কলেজটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবী ও জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায়চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় কলেজটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে দানবীর রণদা প্রসাদ সাহা-এর পিতার নামানুসারে এর নামকরণ করা হয় দেবেন্দ্র কলেজ। প্রতিষ্ঠাকালে কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন হিমাংশু ভূষণ সরকার।
প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই কলেজটির শিক্ষা কার্যক্রম বিস্তৃত হতে থাকে।
১৯৪৭ সালে ডিগ্রি (পাস) কোর্স চালু হয়।
১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ,
১৯৬৪ সালে ডিগ্রি পর্যায়ে ব্যবসায় শিক্ষা,
১৯৭০ সালে ডিগ্রি বিজ্ঞান (বিএসসি) কোর্স এবং
১৯৭১–৭২ শিক্ষাবর্ষে বাংলা অনার্স চালু করা হয়।
এছাড়া ১৯৭৬ সালে এইচএসসি পর্যায়ে কৃষি বিজ্ঞান বিভাগ যুক্ত হয়।
শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক সাফল্যের পর ১ মার্চ ১৯৮০ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। এরপর থেকেই এটি সরকারি দেবেন্দ্র কলেজ নামে পরিচিতি লাভ করে।
বর্তমানে কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি, ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ের পাঠদান কার্যক্রম চালু রয়েছে। এখানে প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। কলেজে রয়েছে প্রশস্ত একাডেমিক ভবন, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, খেলার মাঠ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, সরকারি দেবেন্দ্র কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি মানিকগঞ্জ জেলার শিক্ষা আন্দোলনের একটি ঐতিহাসিক কেন্দ্র। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন পেশায় সাফল্যের সঙ্গে কাজ করছেন।
তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আধুনিক ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণ, ছাত্রাবাস উন্নয়ন ও ক্যারিয়ার কাউন্সেলিং কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে ৮৩ বছরের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজ ভবিষ্যতে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

1

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

2

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

3

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

4

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

5

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

6

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

7

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

8

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

9

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

10

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

11

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

12

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

13

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

14

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

15

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

16

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

17

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

18

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

20