জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

 
 সুমন আহমদ খান।। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন আন্দোলন, হলে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগে ১৯ জনকে আজীবন এবং ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৭ আগস্ট) রেজিস্ট্রার দপ্তর সূত্রে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে নিরপরাধ কয়েকজনও রয়েছেন। তারা পুনঃতদন্তের দাবি তুলেছেন।

হাফিজুর ইসলাম নামে এক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে লিখেন, শাবিপ্রবি কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ক্ষমতার দুর্গ? যারা অস্ত্র কিংবা হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল না, শুধু হলে থাকা বা রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের আজীবন বহিষ্কার অন্যায়।

আরেক শিক্ষার্থী রিয়াজ হোসেন মন্তব্য করেন, যাদের প্রতি জুলুম করা হয়েছে, পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে অবশ্যই তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে।” তিনি পরিসংখ্যান বিভাগের মাহাবুব, পিএমই বিভাগের সাইমুন, বাংলা বিভাগের অজয় ও বিবিএ বিভাগের নিপেশের নাম উল্লেখ করে বলেন, নিরপরাধ শিক্ষার্থীদের ন্যায়বিচার দিতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, তদন্ত কমিটির গাফিলতির কারণে নিরপরাধ কয়েকজন শাস্তির মুখে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাই সবসময় ভিক্টিম। পুনরায় তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম জানান, তদন্ত কমিটি গণহারে বহিষ্কার করেনি। হলে অস্ত্র ও মাদক পাওয়া কক্ষে যাদের দায়মুক্তির প্রমাণ ছিল, তাদের খালাস দেওয়া হয়েছে। তবে কেউ মনে করলে যে তিনি নিরপরাধ হয়েও বহিষ্কৃত হয়েছেন, সেক্ষেত্রে আপিল করার সুযোগ রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

1

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

2

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

3

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

5

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

6

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

7

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

8

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

9

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

10

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

11

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

12

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

13

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

14

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

15

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

16

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

17

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

18

কাপাসিয়ায় ধানের শীষ নির্বাচিত হলে সহনশীল রাজনীতিকে গুরুত্ব দ

19

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

20