জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স



মিয়া সুলেমান
শিশু- কিশোর ও যুব সমাজকে সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলন কার্যকর ভূমিকা রেখে চলেছে—এমন অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে আয়োজিত ২৩৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে এসব কথা বলা হয়।
ময়মনসিংহ জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত এ কোর্সে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বগুণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
কোর্সে স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন—উপ পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) ও বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সহ-সভাপতি জনাব মোঃ নাসির উদ্দিন, এলএমটি। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার জনাব মোঃ নজরুল ইসলাম, এলএমটি; উপ পরিচালক জনাব অলক চক্রবর্তী, এলএমটি; ময়মনসিংহ জেলা স্কাউট লিডার জনাব এ.এস.এম মোকাররম হোসেন সরকার, এলএমটি এবং বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সম্পাদক ও উপদেষ্টা জনাব মোঃ আবু আল সাঈদ সিফাত।
বক্তারা বলেন, স্কাউটিং একটি শিক্ষামূলক আন্দোলন, যা শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। দলভিত্তিক ও ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটদের মধ্যে সততা, শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও সেবার মানসিকতা বিকশিত হয়, যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এনটিআরসিএ নিয়োগকৃত ইংরেজি শিক্ষক ও কোর্স অংশগ্রহণকারী মো. সোলেমান মিয়া তার বক্তব্যে বলেন, “বর্তমানে নৈতিক অবক্ষয়, সহিংসতা, আদিপত্যবাদ এবং প্রযুক্তির অপব্যবহার তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে। এই বাস্তবতায় স্কাউট আন্দোলন তরুণদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, স্কাউট আন্দোলনের সূচনা হয় ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েলের হাত ধরে। বাংলাদেশে স্কাউটিংয়ের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭২ সালে এবং ১৯৭৪ সালে বাংলাদেশ স্কাউটস বিশ্ব স্কাউট সংস্থার স্বীকৃতি লাভ করে। বর্তমানে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট—এই তিন শাখায় প্রায় ১৭ লাখ সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস কার্যক্রম পরিচালনা করছে, যা সদস্য সংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।
এদিকে, বাংলাদেশ স্কাউটস সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করার লক্ষ্যে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২১’ বাস্তবায়ন করছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট কার্যক্রম সম্প্রসারণে সরকারের উদ্যোগকে সংশ্লিষ্টরা সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
সংশ্লিষ্টদের মতে, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়; এটি একটি জীবনদর্শন—যা ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

1

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

2

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

3

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

4

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

7

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

8

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

9

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

10

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

11

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

12

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

13

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

14

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

15

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

16

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

17

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

18

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

19

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

20