জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ

সাব্বির হোসাইন আজিজ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। (৩০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৩টা থেকে প্রায় সন্ধা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর  ইউনিয়নের বড় মেহের এলাকায় ধাওয়া পাল্টা চলে। এই ঘটনায় দুই ঘন্টা ধরে ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্য বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার বিকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা চলমান রয়েছে। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা  বলেন, মোস্তফাপুরে দুই পক্ষের সংঘর্ষের পুলিশ সেনাবাহিনী নিয়ে আমরা ঘটনার স্থানে অবস্থান রয়েছে। এটি একটি আধিপত্য বিস্তার ও অন্ত কোন্দলে এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

1

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

2

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

3

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

4

ঈশ্বরগঞ্জে ৪ কোটি টাকার প্রকল্পের ভাগাভাগি নিয়ে ইউএনও–পিআইওর

5

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

6

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

7

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

8

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

9

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

10

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

11

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

12

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

13

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

14

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

15

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

16

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

17

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

18

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

19

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

20