জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

ইশারাত আলী 

সাতক্ষীরার কালিগঞ্জে প্রকাশ্য দিবালোকে গরু পেটানোকে কেন্দ্র করে সংঘটিত হলো ভয়াবহ সন্ত্রাসী হামলা। পূর্ব বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রহিমআব্দুল করিম  তাদের মাদকসেবী ছেলেদের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ীকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে গত ১৬ জানুয়ারি (শুক্রবারসকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে। প্রত্যক্ষদর্শী  স্থানীয় সূত্রে জানা যায়একটি গরু দড়ি ছিঁড়ে পাশের ক্ষেতে ঢুকে পড়লে ক্ষিপ্ত হয়ে অপর পক্ষ গরুটিকে নির্মমভাবে পেটাতে থাকে।  ঘটনার প্রতিবাদ করলে পূর্ব শত্রুতার জের ধরে মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

অভিযোগ অনুযায়ীআব্দুল করিম (৫৫), তার ছেলে ইমরান (৩৫), ফরিদ হোসেন (২৭এবং আব্দুর রহিম (৫০), তার ছেলে ইয়াসিন (২৫), মহসিন (২৩)সহ একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে লাঠিরডদাকোদাল  ধারালো অস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সন্ত্রাসীরা মোমিন আলী (৬১), ছকিনা খাতুন (৪৮), মাসুম বিল্লাহ (২৬), সাইদুর রহমান (৪৪ হালিমা খাতুন (৫০কে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। তাদের রক্ষা করতে এগিয়ে এলে নাহিদুজ্জামান নয়ন  রায়হান হোসেন কেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। অল্প সময়ের মধ্যেই পুরো কবরস্থান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং কয়েকজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পর থেকেই পুরো শ্রীকলা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগরহিম-করিম গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসমাদক সেবন  বিক্রির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। ফরিদ হোসেনইয়াসিনসহ কয়েকজন প্রকাশ্যে মাদক কারবারে জড়িত থাকলেও রহস্যজনক কারণে তারা এতদিন আইনের আওতার বাইরে ছিল বলে দাবি স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী রেজোয়ান হোসেন বলেন,“এরা বারবার এমন হামলা করে। একাধিক মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতা আরও বড় অপরাধের জন্ম দিচ্ছে।

অভিযোগকারী ভুক্তভোগী পরিবারের প্রতিবন্ধী পিতা মোমিন আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনই হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে।

শ্রীকলা গ্রামবাসী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “রহিম-করিম  তাদের সন্ত্রাসী ছেলেদের দৌরাত্ম্য বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

 বিষয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছেবিষয়টি তদন্তাধীন এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

1

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

2

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

3

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

4

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

5

কৃষিজমি রক্ষায় অভিযান

6

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

7

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

8

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

9

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

10

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

11

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

12

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

13

দিনাজপুরের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

14

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

15

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

16

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

17

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

18

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

19

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

20