জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


মো: মিজানুর রহমান শাহীন 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ১ (সদর -হোসেনপুর)১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ) রাত্রি ৯.০০ জেলা শহরের  শোলাকিয়া ঈদগাহ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নীচতলায় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মুফতী হেদায়াতুল্লাহ হাদী(কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ খেলাফত মজলিস।সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিশের সভাপতি।

মতবিনিময় সভায় প্রার্থী তাঁর রাজনৈতিক দর্শন, নির্বাচনী পরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।তিনি বলেন,আমি একটি ইসলামী দলের প্রার্থী।এদেশে ৯০ ভাগ মুসলমান বাস করে,আমার চিন্তা  চেতনায় আমি একজন মুসলমান।আমার সংবিধান হলো আল কোরআন।বর্তমান সংবিধান বা সমাজব্যবস্থা যেটা আমাদের মানুষের দ্বারা সৃষ্ট আমরা সেটা দ্বারা পরিচালিত হচ্ছি। আসল সংবিধান হচ্ছে কুরআন।কুরআনে স্পষ্ট উল্লেখ আছে কিভাবে সমাজব্যবস্থা পরিচালনা করা হবে,রাষ্ট্র পরিচালনা করা হবে।আমি এমপি নির্বাচন হতে পারলে কুরআনের মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ খেলাফত মজলিশের রাজনীতি ভূমিকা রেখে চলেছে।আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের নেতাকর্মীসহ সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

1

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

3

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

4

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

5

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

6

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

7

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

8

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

9

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

10

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

11

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

12

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

13

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

14

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

15

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

16

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

17

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

18

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

19

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

20