জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

রায়হান উদ্দিন 

বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাদকজাতীয় উইনসিরেক্স  (WINCEREX) সিরাপ ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসয় আবু ইব্রাহীম (২৩) নামে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিককে আটক করা হয়।

আটক আবু ইব্রাহীমের বাড়ি কলকাতার খিদিরপুর ইকবালপুর এলাকায়।  

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, সোমবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিক বাংলাদেশে প্রবেশের পর আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় উইনসিরেক্স  (WINCEREX) সিরাপ, ভারতীয় শাড়ি-থ্রিপিস, শাল-চাদর, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকস সামগ্রী পাওয়া যায়।

জব্দ করা এসব চোরাইপণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্ত এলাকা চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

1

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

2

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

3

ছেলের হাতে পিতার নির্মম খুন

4

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

5

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

6

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

7

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

8

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

9

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

10

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

11

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

12

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

13

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

14

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

15

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

16

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

17

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

18

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

19

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

20