জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

একরামুল ইসলাম

কয়েক দিনের ব্যবধানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গরিব ও অসহায় ভ্যানচালকদের টার্গেট করে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে অভিনব কৌশলে একটি ভ্যান চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সোমবার দুপুরে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা খোকন মোল্লাহ (৬০)-এর ভ্যানটি চুরি হয়। তিনি মৃত হালিম মোল্লাহর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।

ভুক্তভোগী খোকন মোল্লাহ জানান, একটি মোটরসাইকেল আরোহী বসতপুর যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠেন এবং তাকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যান। সেখানে পৌঁছালে ওই ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদের সচিব আসছেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে নিজেকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দেন।

পরবর্তীতে ওই ব্যক্তি মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা দিয়ে মিষ্টি কিনে আনতে পাঠান। মিষ্টি নিয়ে ফিরে এলে প্রতারক খোকন মোল্লাহকে বাগআঁচড়া দারুণ আমান ট্রাস্ট ও একটি স্কুলসংলগ্ন বাড়ির নিচে নিয়ে যান এবং মিষ্টিগুলো বাসার ভেতরে রেখে আসতে বলেন। ভেতরে ঢোকার সময় জানানো হয়, বাড়িতে কেউ নেই।

কিছুক্ষণ পর বাইরে এসে খোকন মোল্লাহ দেখতে পান, তার ভ্যানটি আর সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে খোকন মোল্লাহ বলেন, এই ভ্যানটাই আমার সব সম্বল। অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কিস্তি তুলে ভ্যানটা কিনেছি। আমার নিজের কোনো জমিজমা বা ঘরবাড়ি নেই, অন্যের জায়গায় থাকি। এই ভ্যান দিয়েই আমার দুই বেলার খাবার চলতো। ভ্যানটা হারিয়ে আমি আজ পুরোপুরি পথে বসে গেছি।

স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও কয়েক দিন আগে একই এলাকায় একই কৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটে, যা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে তখন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতারক চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারির অভাবে প্রতারক চক্র সহজেই গরিব ও অসহায় ভ্যানচালকদের টার্গেট করে অপরাধ সংঘটন করছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখনো পর্যন্ত ভ্যান চুরির ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

1

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

2

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

3

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

4

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

5

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

6

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

7

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

8

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

10

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

11

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

12

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

13

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

14

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

15

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

16

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

17

সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্

18

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

19

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

20