জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আলিঙ্গন

 সাব্বির হোসাইন আজিজ

মাদারীপুরের আলোচিত একটি ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদারকে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার প্রকাশ্যে কাছে টেনে আলিঙ্গন করা ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি সদর উপজেলার হোগলপাতিয়া এলাকায় একটি মাহফিলে মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়। আজ (২১ জানুয়ারি) বুধবার দুপুরে এক প্রশ্নের জবাবে পুলিশ বলছে কোন আসামিকেই ছাড় দেবোনা। 

স্থানীয়দের একটি অংশের দাবি, ছাত্র হত্যা মামলার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও ওই চেয়ারম্যান এখনো গ্রেপ্তার না হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন, যা এলাকায় আতঙ্ক বাড়াচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আবুল হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসব অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সচেতন নাগরিকদের ভাষ্য, “যদি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তারা সংশ্লিষ্ট ছাত্র হত্যা মামলাসহ অন্যান্য অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এতেই কেবল সাধারণ ভোটারদের আস্থা ফিরবে বলে মনে করছেন তারা।

ছাত্র হত্যা মামলার আসামি প্রকাশ্যে কিভাবে ঘুরছে এমন প্রশ্নে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আদালতের জামিন ব্যাতীত কোন হত্যা মামলার আসামি প্রকাশে ঘোরাঘুরি করার সুযোগ নেই। আমাদের টীম কাজ করছে, আমরা শিগগিরই সকল আসামীদের আটক করতে সক্ষম হবো। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

1

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

2

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

3

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

4

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

5

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

6

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

7

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

8

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

9

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

10

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

11

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

12

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

13

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

14

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

15

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

16

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

17

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

18

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20