জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

মোঃ আরিফুল হক সাহিন 
 নওগাঁর পোরশায় ছয়টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও রাকিবুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি বুধবার নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে ৬টি বালিহাঁস উদ্ধার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনি নজরুলকে ৫০০টাকা জরিমানা এবং একটি মামলা করেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষণ, ভক্ষণ দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তিনি আরো জানান, বুধবার সকাল ৮টায় এক ব্যক্তি অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে গোপিনাতপুরের একটি বাড়িতে নিয়ে এসেছেন এমন খবর পেয়ে সেখানে হাজির হলে ৬টি পাখি উদ্ধার করতে পেরেছেন। এসময় একটি পাখি বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছিলো। এসময় তিনি উপস্থিত হয়ে পাখি গুলি উদ্ধার করেন। এবিষয়ে একটি মামলা এবং জরিমানা আদায় করা হয়েছ। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদন্ড দেয়া হতে পারে বলে তিনি শতর্ক করে বলেন। পরে অতিথি পাখিগুলোকে পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়েছে বলে জানান। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার এর টিআর প্রকল্প থেকে বরাদ্ধকৃত পূণর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

1

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

2

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

3

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

4

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

5

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

6

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

7

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

8

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

9

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

10

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

11

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

12

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

13

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

14

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

15

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

16

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

17

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

18

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

19

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

20