জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাকারিয়া বাচ্চুর পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর জেলা প্রতিবেদকঃমোঃ মশিউর রহমান।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জননেতা এস এম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর উপজেলার হরিরামপুর, হামিদপুর ও হাবড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি প্রতিটি মণ্ডপে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটানা এসব মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
জাকারিয়া বাচ্চু বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সকলে মিলেমিশে উৎসবটি উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করছি। বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে এবং জনগণের পাশে।”
তিনি আরও বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জাকারিয়া বাচ্চুর এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “তিনি সবসময় আমাদের পাশে থেকেছেন। তার এ সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং আর্থিক সহায়তা আমাদের উৎসব আয়োজনকে আরও উৎসাহ জুগিয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

1

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

2

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

3

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

4

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

5

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

6

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

7

নাসির নগরে শ্রম বিক্রির হাট

8

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

9

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

10

সুদানে রক্তের বন্যা

11

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

12

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

13

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

14

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

15

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

16

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

17

নীলপদ্মের ঘ্রাণে বিষ

18

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

19

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

20