জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় নতুন হাওয়া

আলফাজ মামুন নুরী

 চকরিয়ায় জেলা প্রশাসনের নতুন প্রাণশক্তি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ শাহীন দেলোয়ার। বুধবার সকালে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তার নতুন পথচলা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার

 থেকে পদোন্নতি পেয়ে এবার চকরিয়ায় ইউএনও হিসেবে যোগ দিলেন শাহীন দেলোয়ার।

এদিকে এক বছর সাত দিনের দায়িত্ব শেষে চকরিয়া থেকে বিদায় নিলেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। তাকে নতুন কর্মস্থল কৃষি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে

 পদায়ন করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই নবাগত ইউএনও শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া সমৃদ্ধ সম্ভাবনার একটি উপজেলা। প্রশাসনের কাজগুলো গোছগাছ করে নিয়ে খুব দ্রুতই উন্নয়ন কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বো। মানুষের সহযোগিতা পেলে চকরিয়াকে আরও সুন্দর, আধুনিক ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

চকরিয়ার উন্নয়নে নতুন ইউএনও’র এই প্রতিশ্রুতি স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

1

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

2

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

4

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

5

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

6

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

7

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

8

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

9

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

10

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

11

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

12

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

13

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

14

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

15

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

16

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

17

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

18

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

19

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

20