জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চালককে জারিমানা

  পলাশ হাওলাদার 


পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী যাত্রিবাহী বাস থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ বাসচালককে জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত কলাপাড়া বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।


অভিযানে ঢাকাগামী ৬টি যাত্রিবাহী বাস থেকে মোট ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় প্রতিটি বাসের চালককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন আদালত।


পরবর্তীতে জব্দকৃত মাছগুলো পৌর এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রসা ও হতদরিদ্র  মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন বা মজুদ করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

1

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

2

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

3

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

4

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

5

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

6

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

7

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

8

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

9

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

10

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

11

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

12

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

13

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

14

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

15

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

16

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

17

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

18

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

19

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

20