জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

নুরুন্নবী মিয়া

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধভাবে মাটি সংগ্রহ ও ইট প্রস্তুত আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।
অভিযানের সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুসরণ না করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি সংগ্রহের অভিযোগে তিনটি ভাটাকে পৃথকভাবে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলো হলো— মেসার্স এস আর বি ব্রিকস, মেসার্স এম বি বি ব্রিকস এবং মেসার্স এম এইচ বি ব্রিকস।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইন অমান্য করে মাটি সংগ্রহ ও ইট উৎপাদন পরিবেশের জন্য গুরুতর হুমকি। জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

1

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

2

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

3

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

4

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

5

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

6

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

7

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

8

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

9

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

10

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

11

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

12

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

13

বান্দরবানে সন্তানের সিকিৎসার নামে শাশুড়ির টাকা ও স্বর্ন নিয

14

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

15

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

16

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

17

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

18

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

19

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

20