জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর থানা পরিদর্শন করেছেন

মোঃ মশিউর রহমান
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম শনিবার দিনাজপুর জেলার হাকিমপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম ও থানার বিভিন্ন দপ্তরের নথিপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পেশাদারিত্ব আরও বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জন করাই পুলিশের সর্বোচ্চ অর্জন। থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শনের শুরুতে হাকিমপুর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, “অ্যাডিশনাল ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনা জেলা পুলিশের কাজের গতি ও মান উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে।”
অ্যাডিশনাল ডিআইজি থানার আধুনিকীকরণ, সেবা গ্রহণে জনগণের সহজ প্রবেশগম্যতা এবং নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি থানার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “পুলিশ শুধু অপরাধ দমন নয়, জনগণের নিরাপত্তা ও সেবার ক্ষেত্রেও নির্ভরতার প্রতীক হতে হবে।”
পরিদর্শন শেষে তিনি থানার প্যারেড গ্রাউন্ড, হাজতখানা, অভিযোগ গ্রহণ কক্ষ এবং বিভিন্ন সেকশন ঘুরে দেখেন।
উল্লেখ্য, হাকিমপুর থানা দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ থানা হিসেবে সীমান্তবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আস মশিউর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

3

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

4

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

5

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

6

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

7

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

8

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

9

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

10

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

11

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

12

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

13

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

14

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

15

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

16

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

17

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

18

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

19

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

20