জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

সেলিম আহম্মেদ
আজ ১০ নভেম্বর, সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন

সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহ. রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন
সমন্বিত নাগরিক প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মো. কামরুজ্জামান রাসেল, শাহ মো. কামরুজ্জামান কামু, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মো. শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন

সমন্বিত নীল প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও মো. পাভেল রহমান লড়ছেন
নির্বাচন কমিশন জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হবে,এরপর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মোট ১,৬৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

1

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

2

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

3

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

4

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

5

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

6

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

7

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

8

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

9

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

10

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

11

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

12

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

13

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

14

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

15

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

16

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

17

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

18

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

19

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

20