মো গিয়াসউদ্দিন
কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে সেন্টমার্টিনগামী দ্যা আটলান্টিক ক্রুজ শীপে ভয়াবহ আগুন লেগেছে।
আজ সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজারস্থ নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী দ্যা আটলান্টিক ক্রুজ শীপ আগুন লাগার ঘটনা ঘটে।
অদ্যাবদি আগুণ নিয়ন্ত্রণে আসেনি এবং আগুণ লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের অংশ থেকে আগুণের সূত্রপাত হয়েছে। উক্ত ঘটনায় কেউ হতাহত হয়নি।
নদীতে নোঙর করা অবস্থা থেকে যাত্রী উঠানোর জন্য বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করতে আসার সময় নদীতে থাকতেই আগুন লাগতে দেখা যায়।
আজ সকাল ৮ ঘটিকায় প্রায় ২০০ জন যাত্রী নিয়ে শিপটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। উক্ত শিপের যাত্রীদের অন্য জাহাজগুলোতে ভাগাভাগি করে সেন্টমার্টিন পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন