রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসবে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক লালদীঘির মাঠে এই খেলার আয়োজন করা হবে।

আর বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠের আশেপাশে ২৪ এপ্রিল শুরু হবে বৈশাখী মেলা, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল বলেন, প্রতি বছরের মতো এবারও ১১, ১২ ও ১৩ বৈশাখ মেলা অনুষ্ঠিত হবে। আর বলীখেলা হবে ২৫ এপ্রিল (১২ বৈশাখ)। সেদিন বিকেল ৪টায় লালদীঘি মাঠে বলীখেলা শুরু হবে।

বলীখেলা ও মেলা আয়োজন বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে মেলা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে দেশের ঐতিহ্যবাহী এবং আলোচিত এ বৈশাখী মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রগণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ২৫ এপ্রিল বলীখেলা ও মেলার সিদ্ধান্ত হয়েছে। তবে সড়ক বন্ধ করে কোনো মেলা করা যাবে না। গাড়ি চলাচলের সুযোগ রেখে মেলার স্টল বা মেলা করা যাবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

1

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

2

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

3

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

5

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

6

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

7

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

8

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

9

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

10

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

11

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

12

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

13

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

14

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

15

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

16

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

17

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

18

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

19

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

20