জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

 মিজানুর রহমান মুবিন 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী'র সাথে সদর উপজেলা বিএনপি এবং ১০ টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ জানুয়ারী) সকাল ১১ টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলা  বিএনপি'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা  বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, ঝালকাঠী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সভা সঞ্চালনা  করেন সদর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি অধ্যাপক রিয়াছুল আমিন জামাল,  সিনি: সহ-সভাপতি (সাবেক) মোঃ নজরুল ইসলাম তালুকদার,  সহ- সভাপতি মোঃ আজিজুর রহমান বশির, ফারজানা মুক্তা, সিনি: যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক সহ ১০ টি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ।   সভায় বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রার্থীর প্রতি আহবান জানান হয়। নেতাকর্মী ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কোন সমর্থক এবং বিগত আন্দোলন সংগ্রামে অনুপস্থিতি থাকা কাউকে প্রার্থীর সাথে না রাখারও অনুরোধ করেন। 
নেতৃবৃন্দ আতীতের অন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ঐকবদ্ধ হয়ে রাজপথে থেজেছেন একই ভাবে  বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নির্বাচনী মাঠে থেকে বিজয় সুনিশ্চিত করার দৃঢ়তা ব্যক্ত করেন। 
 জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব বলেন যারা মনোনয়ন পেয়েছেন আপনাদের দায়িত্ব রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা সকল কর্মীদের মূল্যায়ন করে তাদের নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা কোন বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না ।  দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না।  বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। মনোনীত প্রার্থী সকলকে নিয়ে নির্বাচন পরিচলনা করে ঝালকাঠি -২ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

1

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

2

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

3

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

4

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

5

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

6

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

7

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

8

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

9

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

10

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

11

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

12

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

13

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

14

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

15

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

16

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

17

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

18

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

19

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

20