জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম) উৎসব অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী  (‘সেং কুটস্নেম’) বর্ষ বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে । 

আজ শনিবার ২২ ই নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
খাসিয়াদের মাগুরছড়া পুঞ্জি মাঠে  (‘খাসি সেং কুটস্নেম’)  এ বছর ১২৬তম বর্ষবিদায় ও ১২৭তম নতুন বছরকে বরণ করে খাসিয়া সম্প্রদায় এ উৎসবের আয়োজন করে ।

বর্ষবিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান  বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে । এর পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎসব জুম চাষের এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় ।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য ছিলো যেমন তাদের  ঐতিহ্যগত খেলা, ঐতিহ্যগত পোশাক পরিধান, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারসহ আরও অনেক কিছু। মেলায় খাসিয়া জনগোষ্ঠীর মানুষ বসবেন বাহারি পণ্যের পসরা নিয়ে। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র ছিলো ।

মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, সিলেটে প্রায় ৯০টির মতো খাসিয়া পুঞ্জি রয়েছে। প্রায় প্রত্যেকটি পুঞ্জি থেকেই এখানে এসে সবাই উৎসবে যোগ দেয় বিভিন্ন বয়সি কিশোর কিশোরী সহ ভাঙ্গালি লোকজন  এবং  বিভিন্ন  লোকজন  দেশি-বিদেশি পর্যটক  উৎসবটি দেখতে আসেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমি বলেন, খাসিদের আয়ের উৎস পান চাষ ও ব্যবসা। আর্থিক সংকটের কারণে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যেমে সংবাদ প্রকাশিত হয়। এরপর উপদেষ্টার কার্যালয় থেকে ফোন পান তাঁরা। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পেয়েছেন। তাঁদের প্রতিনিধিরা আজ ঢাকা থেকে চেকটি সংগ্রহ করবেন। সর্বাত্মক সহযোগিতায় করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় খাসি সম্প্রদায়ের লোকজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

1

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

2

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

3

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

4

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

5

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

6

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

7

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

8

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

9

দিনাজপুরে কৃষির নবযুগ

10

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

11

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

12

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

13

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

14

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

15

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

16

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

17

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

18

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

19

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

20