জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 জয় হোসেন রনি

জামালপুরের মাদারগঞ্জের ৫ নং জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য।  অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন ইউপি সদস্য ও স্থানীয়রা।  

জানা যায়,  জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা,টিআর, কাবিখা, জিআর, কাবিটা, ভিজিডি, এডিবি, এলজিএসপি, ইজিপিপি, পরিষদের রাজস্ব অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি, হাটবাজার, ১% খাতের নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করে থাকেন। তার ইউনিয়ন পরিষদের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করে নিজেদের ইচ্ছামতো পরিষদ পরিচালনা করেন। অপরদিকে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে বাবদ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই চেয়ারম্যান। ফলে ইউনিয়ন পরিষদ অর্থ লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।  এছাড়াও তার বিরুদ্ধে মসজিদ, মক্তব, মাদ্রাসা, ঈদগাহ মাঠসহ বিভিন্ন ধর্মীয় সরকারি অনুদানের টাকা ও বিভিন্ন গ্রামে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড দেওয়ার প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অপর দিকে ভিজিডি তালিকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।  বর্তমানে তিনি কয়েকজন রাজনৈতিক নেতাদের বিপুল অর্থ প্রদান করে আগের রুপেই পরিষদ পরিচালনা করে আসছে। 

খোজ নিয়ে জানা যায়,  ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ প্রকল্পগুলো চেয়ারম্যান নিজ ইচ্ছামতো বণ্টন করছেন এবং প্রকল্প কমিটির সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ না করেই অর্থ বিতরণ করছেন। সরকারি বরাদ্দের অর্থ দিয়ে প্লাস্টিক চেয়ার, টিউবওয়েলসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিতরণে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এমনকি প্রকল্প বাস্তবায়নের আগে কোনো সভা আহ্বান বা সদস্যদের মতামত গ্রহণ করা হয়নি বলেও তথ্য রয়েছে । 


অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার এর মধ্য দিয়ে অনিয়মকে নিয়মের আয়তায় পরিণত করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা।  এমনকি করেছেন জামালপুর শহরে বিলাসবহুল বাড়ি গাড়ি। তবে এখনো পরিষদে আসা যাওয়া নিয়ে চরম ক্ষোভ জানিয়েছে নাগরিকরা।

জোড়খালী এলাকার শামছুল জানান, সুজা মিঞা চেয়ারম্যান আওয়ামীলীগ এর সময় দাপটের সাথে ক্ষমতার অপব্যবহার করেছে ।  এখনো তিনি কিভাবে পরিষদে আসা যাওয়া করে তা রহস্য থেকেই যায়। তিনি এখনো বিভিন্ন নাশকতার চেষ্টা করে।  তার খুটির জোর কোথায়?  তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই। 

এ ব্যাপারে চেয়ারম্যান জোড়খালী ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদ জানান, প্রকল্পে কোন অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে ।  

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে  ।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহকে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

1

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

2

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

3

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

4

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

5

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

6

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

7

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

8

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

9

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

10

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

11

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

12

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

13

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

14

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

15

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

16

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

17

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

18

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

19

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

20