জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে মাফি পরিবহনের নিজস্ব কাউন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন উপস্থিত থেকে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

বক্তব্যে ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন বলেন, “ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর এবং অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যমুনা পরিবহনের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের ব্যবসায়িক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে মাফি পরিবহন যাত্রীসেবায় সুনাম ধরে রেখেছে। কিন্তু সম্প্রতি প্রতিদ্বন্দ্বী পরিবহনের প্ররোচনায় আমাদের গাড়ির নির্ধারিত সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি। এটি আমাদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থে সরাসরি আঘাত।”

সংবাদ সম্মেলনে শাহীন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করারও চেষ্টা চলছে। তিনি বলেন, “আমাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, অথচ আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার রাজনৈতিক অবস্থান সম্পর্কে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ভালোভাবেই জানেন।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি নয়, ব্যবসা করি। যাত্রীসেবার মান উন্নয়ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ দুঃখজনক।”

সবশেষে মাফি পরিবহনের পক্ষ থেকে জানানো হয়, তারা এসব মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি বাস মালিক সমিতির প্রতি অনুরোধ জানানো হয়— পূর্বের নিয়ম অনুযায়ী পরিবহনের সময়সূচি পুনর্বহাল করার জন্য।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, পরিবহন শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

1

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

2

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

3

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

4

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

5

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

6

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

7

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

8

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

9

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

11

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

12

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

13

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

14

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

15

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

16

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

17

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

18

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

19

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

20