জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ

  কাইয়ুম মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল আত্মসাতের অভিযোগ উঠেছে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাদিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আদর্শ ব্রাদার্স ভান্ডার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তাঁর প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম পাম অয়েলবাহী ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরদিন থানায় গিয়ে তিনি ট্রাকটি দেখতে পান। সে সময় ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দাখিল করলে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, পরে কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজ জানান—আদালতের মাধ্যমে ট্রাক ও মালামাল জিম্মায় নিতে হবে। কিন্তু গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন, শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে; জব্দ তালিকায় তেলের কোনো উল্লেখ নেই। এরপরের দিন তিনি ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

সাদিকুল ইসলাম অভিযোগ করেন, “আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরতের দাবি জানাচ্ছি।”

তবে অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ থানার সাবেক ওসি কেএম মাসুদ রানা বলেন, “ ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। প্রকৃত মালিকেরা আদালতের

 মাধ্যমে প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি।

 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

1

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

2

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

3

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

4

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

5

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

6

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

8

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

9

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

10

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

11

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

12

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

13

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

14

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

15

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

16

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

17

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

18

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের

19

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

20