Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

 
  
পিএসসি, জেএসসি, এসএসসি—তিন পরীক্ষাতেই মেধার প্রমাণ দিয়ে বৃত্তি পেয়েছিলেন। কিন্তু কলেজে উঠে মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু ফিরেই ‘অনন্য’ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। সেবার হয়েছিলেন সবার সেরা। পরে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। 

এটা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য্য শিক্ষক দম্পতির ছেলে অনন্য গাঙ্গুলীর গল্প। সেই সময় এই অদম্য মেধাবীর সফলতার গল্প ফুটে উঠেছিল গণমাধ্যমে। তথ্যমতে, বিজ্ঞান শাখা থেকে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলী ছিলেন ঝিনাইদহের সরকারি কে এম এইচ কলেজের ছাত্র। ওই সময় ঘ ইউনিটের প্রকাশিত ফলাফলে দেখা যায়, তার মোট নম্বর ছিল ১০৩ দশমিক ৯৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৩ দশমিক ৯৫)।

তবে এবার চিত্র ভিন্ন। তার আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।​

অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তার ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।​

জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনন্যর বাবা জানান, তাঁর ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।​

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

1

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

2

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

3

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

4

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

5

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

6

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

7

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

8

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

9

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

10

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

11

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

12

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

13

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

14

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

15

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

16

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

17

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

18

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

19

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

20