জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা


হ্লাছোহ্রী মারমা।।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছারের বদলি এবং নবাগত ইউএনও তাজমিন আলম তুলি যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ১২.০০ টায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার মেহেদী হাসান কাউছারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনগণের দৌড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তাঁর প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বিদায়ী ইউএনও মেহেদী হাসান কাউছার তাঁর বক্তব্যে বলেন, "রোয়াংছড়ির মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। সরকারি দায়িত্বের অংশ হিসেবে আমাকে অন্যত্র যেতে হলেও এই উপজেলার স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে।" তিনি তাঁর কার্যকালে সহযোগিতা করার জন্য উপজেলার সকল স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।
একই অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি'কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নবাগত ইউএনও তাঁর বক্তব্যে রোয়াংছড়ির উন্নয়নের ধারাঁকে আরও গতিশীল করতে এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়ার ভালো কাজগুলোকে পাথেয় করে আমি এই উপজেলার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।"
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, ট্যুরিষ্ট গাইড সহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবাগত উভয় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

1

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

2

রংপুরে ছেলের হাতে পিতা খুন

3

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

4

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

5

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

6

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

7

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

8

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

9

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

10

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

11

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

12

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

13

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

14

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

15

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

16

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

17

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

18

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

19

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

20