Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না

 এম এ আবুল কালাম

বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে মুর্শিদ শাহ-এর মাজারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১৪ জুলাই ২০২৪ খ্রি., রোজ রবিবার গ্রাম আদালতে একটি গুরুত্বপূর্ণ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাদী ও বিবাদী উভয় পক্ষ উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য ও সাক্ষ্য প্রদান করেন।
আল মাহমুদ সাক্ষ্য প্রদান করেন। অপরদিকে বিবাদীপক্ষের পক্ষে সাক্ষ্য গ্রহণ করেন এবং বক্তব্য দেন মাজার কমিটির সভাপতি জনাব আখতার হোসেন।

বাদীপক্ষের পক্ষে মুফতি শামীম

সালিশ ও গ্রাম আদালতের সুস্পষ্ট সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে পুনরায় ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে উলুকান্দি মাজার এলাকায় গান-বাজনা ও ইসলামবিরোধী কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়। এতে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতে উলুকান্দি গ্রামের তাওহীদি জনতা, উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মিলিতভাবে ডিসি অফিসে দরখাস্ত করেন গান-বাজনা ও ইসলামবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় বাঞ্ছারামপুর মডেল থানায় প্রেরণ করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ  ইয়াসিন স্যার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে উভয় পক্ষের তিনজন করে মোট ছয়জনকে থানায় ডেকে নেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন—

“এখানে কোনো ধরনের গান-বাজনা হতে দেওয়া হবে না। ইসলামসম্মত যেকোনো কাজ করা যাবে, তবে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন—

মানিকপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউদ্দিন নোমান,

জনাব জালাল উদ্দিন,

জনাব আবুল মিয়া।

মাজারপক্ষের উপস্থিত ছিলেন—

মাজার কমিটির সভাপতি জনাব আখতার হোসেন,

মোসাম্মা সালমা বেগম।

উভয় পক্ষের বক্তব্য ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে, উলুকান্দি মাজার এলাকায় সকল প্রকার গান-বাজনা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং কেবলমাত্র ইসলাম সমর্থিত ও শরিয়তসম্মত ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা যাবে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা আনুষ্ঠানিকভাবে উলুকান্দি মাজার এলাকায় গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করে।

এলাকাবাসী জানান, “আমরা মুসলমান—আমরা ইসলামের পক্ষে। কোনো অনৈতিক, ইসলামবিরোধী কিংবা ফিতনা সৃষ্টিকারী কর্মকাণ্ডে আমরা জড়াবো না।”

প্রশাসনের এই সিদ্ধান্তে তাওহীদি জনতা সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

1

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

2

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

3

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

4

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

5

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

6

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

7

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

8

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

9

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

10

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

11

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

12

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

13

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

14

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

15

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

16

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

17

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

18

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

19

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

20