জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ফয়ছল আহমদ নুমান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জালিয়ারপাড়া এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুতলিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকালে ৩ টায় শাহ আরফিন বাজার এলাকায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধ সমাজে কোনভাবেই সহ্য করা যায় না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা বলেন,
“আমরা এই অপরাধীর কঠিন বিচার চাই। যদি কেউ এই নেক্কারজনক ঘটনার অপরাধীর পক্ষ নেয়, তারও বিচার হওয়া উচিত। সমাজে এমন জঘন্য অপরাধের কোনো স্থান নেই।”

সুলেমান, সংগঠক জাতীয় যুবশক্তি সিলেট জেলা বলেন,
“এ ধরনের ঘৃণ্য অপরাধীর জন্য একটাই শাস্তি—ফাঁসি। যাতে তার শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর দিকে কুদৃষ্টি দেওয়ার সাহসও না পায়। সমাজকে নোংরা করার সুযোগ তাদের দেওয়া হবে না।”

আল আমিন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ শাখা আরও ক্ষোভ জানিয়ে বলেন,
“এই অপরাধ ক্ষমার অযোগ্য, ঘৃণারও অতীত। এমন ন্যক্কারজনক কাজ যারা করে তারা মানুষ নামে কলঙ্ক। আমরা দাবি করছি—তার যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হয়, আর দৃষ্টান্ত স্থাপন করা হয়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—
মস্তাফা মিয়া, জয়নাল মিয়া, হাজী সোনা মিয়া, আব্দুল আলী, সাদেক মিয়া, এবাদুল্লাহ, রাসিদ মিয়া, নাজমুল মিয়া, রুবেল মিয়া, রফিকুল ইসলাম, আহম মধু, রফিক আহমদ, রুবেল আহমদ, জুনাঈদ আহম, ওয়াহিদ আলী, আক্কাছ মিয়া এবং আরও অনেকে।

এছাড়া জালিয়ারপাড় ও নতুন জালিয়ারপাড় এলাকার মুরব্বী, যুবসমাজ এবং বাহাদুর পুর যুবসমাজের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

1

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

2

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

3

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বা

4

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

5

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

6

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

7

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

8

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

9

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

10

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

11

জলাবদ্ধতার কারনে,কোটালীপাড়ার-পলোটানা ও লাটেঙ্গার বিলে,ধান চা

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

13

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

14

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

15

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

16

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

17

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

18

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

19

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

20