জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্ধার

 রাকিব জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ঘোরাঘুরির অভিযোগে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে। টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি গ্রামের দক্ষিণপাড়া মুন্সিবাড়ীর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

আটক কিশোরের নাম রাহাত চৌধুরী (১৭)। সে মৃত দেলোয়ার চৌধুরীর ছেলে এবং লাবনীর সন্তান। তার স্থায়ী ঠিকানা ভাগ্যকুল, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। তবে বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া (মোল্লাবাড়ি) এলাকায় বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত চৌধুরী ট্রাউজার পরিহিত অবস্থায় হাতে একটি ওয়াকি-টকি নিয়ে বর্ণি গ্রামের মধ্যপাড়া মুন্সিবাড়ীর সামনে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত রয়েছে বলে দাবি করে।

তবে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা সেনাবাহিনীর আইডি কার্ড বা বৈধ পরিচয়পত্র দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়। পরে বিষয়টি টুঙ্গিপাড়া থানায় জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টহল দল এবং টুঙ্গিপাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটক কিশোরের বিরুদ্ধে থানায় ১৪০/১৭০ ধারায় একটি মামলা (মামলা নং–৮/২৬) দায়ের করা হয়েছে। পরে রোববার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

1

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

2

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার

3

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

4

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

5

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

6

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

7

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

8

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

9

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

10

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

11

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

12

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

13

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

14

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

15

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

16

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

17

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

18

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

19

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

20